1. admin@banglarmuktokontho.com : admin :
ভারতে বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার প্রতিবাদে বিএসপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার ইফতার মাহফিল ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “

ভারতে বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার প্রতিবাদে বিএসপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ Time View

ভারতে বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার প্রতিবাদে বিএসপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নিবো,এটা হতে পারে না:বিএসপি মহাসচিব আব্দুল আজিজ সরকার,,বাংলাদেশ সুপ্রিম পার্টির- বিএসপি উদ্যোগে আজ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রি: বৃহস্পতিবার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।ভারতের আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতি কর্তৃক বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা,জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী।প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।সমাবেশে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসপি মহাসচিব বলেন, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসপি মহাসচিব বলেন,ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে,তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবেন,যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবেন। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন,সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবেন। এটা হতে পারে না আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি।ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সকল ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি।আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা,হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। তাই দেশের জনগণ ও দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।তিনি বলেন ধর্মীয় উগ্রতার কারণে কোনভাবেই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। সমাবেশে মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী,শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন,অতিরিক্ত মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ,যুগ্ম মহাসচিব মোঃ আসলাম হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া,ভারপ্রাপ্ত আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম অভি, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন,যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান পায়েল,মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন,প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি,সৈয়দ মিজানুর রহমান মনির,সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম, ,মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল বারী,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন বতুল,সদস্য সচিব মোহাম্মদ আফসার উদ্দিন,ঢাকা মহানগর উত্তরের আহবায়ক তৌহিদুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক খলিফা মোহাম্মদ আহসান উল্লাহপ্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই