1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে বিভাগীয় ফার্নিচার মেলা শুরু - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে বিভাগীয় ফার্নিচার মেলা শুরু

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

চট্টগ্রামে বিভাগীয় ফার্নিচার মেলা শুরু

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
নতুন যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানান বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেলিম এইচ রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে এক্সপোর্ট করছি। এটি ঠিক যে, আমাদের এক্সপোর্ট ছাড়া কোনো উপায় ছিল না। এজন্য আমাদের বুঝতে হবে,আমরা এখন কোথায় আছি। আমরা সামনে সামনে রপ্তানিও করতে চাই। এখন আমরা রপ্তানি করার পথে হাঁটছি। এ সময় তিনি এক্সপোর্ট বিষয়ে জানতে ঢাকায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করারও আহ্বান জানান। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো.ইলিয়াস সরকার বলেন,এখানে দেখছি,সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে একসাথে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ অনেক ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি,প্রোডাক্ট ডিজাইনে বেশ পরিবর্তনও এসেছে। একসঙ্গে থাকার সুফল এটি। আশা করবো,দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি,কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন বলেন,চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন,এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে। চট্টগ্রামে যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে আন্তরিক সুযোগ দিবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসা আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও তাদের সহযোগিতার অব্যাহত রাখার ঘোষণাও দেন।
চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার,সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার,অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান হাজী মো.সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল। বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো.ইকবাল,মো.জসীম,মো.ইয়াসিন,মো. সুমন,এএসএম নাসির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই