1. admin@banglarmuktokontho.com : admin :
জাতীয় ঐক্যের বৈঠকে বসতে পারে নি অলি - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় ঐক্যের বৈঠকে বসতে পারে নি অলি

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

জাতীয় ঐক্যের বৈঠকে বসতে পারে নি অলি

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:-
দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য ও জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে ছিলেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। আজ ৪ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক হয়। বৈঠকে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড.কর্নেল ( অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই মোতাবেক বুধবার বিকাল ৩টার পর সেখানে যান ড.কর্নেল অলি এবং ড.রেদোয়ান আহমেদ। প্রবেশপথে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠানস্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান তাদের সাথে যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি। দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে।
এদিন সন্ধ্যায় এলডিপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এদের মধ্যে রয়েছে-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান,নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের নেতৃত্ব বৈঠকে অংশ নিয়েছেন ৪ জন। এদের মধ্যে রয়েছে- সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পারোয়ার ও হামিদুর রহমান আজাদ। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই