1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি

জেলা প্রতিনিধি রাজবাড়ী,মোঃ জাহিদুর রহিম মোল্লাঃ-
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি

জেলা প্রতিনিধি রাজবাড়ী,মোঃ জাহিদুর রহিম মোল্লাঃ-
রাজবাড়ীতে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নষ্ট পেঁয়াজ বীজের কারণে ক্ষতিগ্রস্ত ৪ হাজার কৃষককে পুনর্বাসনের দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কৃষক সলেমান আলী দুলুর সভাপতিত্বে কৃষক সমিতির সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার,বাংলাদেশ কৃষক সমিতির নেতা আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন। বক্তারা বলেন,রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। এই জেলায় ৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হওয়ার কথা ছিল। লক্ষ্যমাত্র পূরণের জন্য রাজবাড়ী কৃষি বিভাগ ১ কোটি ৮ লাখ টাকা দিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে বীজ ক্রয় করে। জেলার বিভিন্ন উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। কিন্তু বীজতলা থেকে কোন পেঁয়াজের বীজের অঙ্কুরোদগম হয়নি
ফলে রাজবাড়ীর কৃষকেরা এবছর প্রায় ৮ থেকে ১০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করতে পারবেন না। কৃষকেরা সর্বস্বান্ত হয়ে গেছে। তাদের দ্রুত পুনর্বাসনের দরকার। মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে কৃষকদের পুনর্বাসনের জন্য স্মরকলিপি প্রদান করেন। এ সময় জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তাফা,প্রচার সম্পাদক বিক্রম দত্ত,সদর উপজেলা কমিটির সভাপতি আরব আলী, পৌর কমিটির সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের থেকে আসা ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই