1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে জোরপূর্বক চাঁদা আদায়:থানায় অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহ কালীগঞ্জে জোরপূর্বক চাঁদা আদায়:থানায় অভিযোগ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার্স,ঝিনাইদহ।
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে জোরপূর্বক চাঁদা আদায়:থানায় অভিযোগ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার্স,ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের তাপস রায় (৫৫) নামের এক কাঠ মিস্ত্রির কাছ থেকে জোরপূর্বক ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় করা অভিযোগ থেকে জানা গেছে,২৯ নভেম্বর দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী তাপস রায় বারবাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ গ্রাম একতারপুর যাওয়ার পূর্বে সোনালীডাঙ্গা নামক স্থানে পৌছালে বাদুরগাছা গ্রামের তোরাপ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৩৫),পারখির্দ্দা গ্রামের হাসিবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম (২৭),সোনালীডাঙ্গা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী:মোছা:জুঁই (৩২) এবং একই গ্রামের মোক্তারের ছেলে রিমন আলী (২৬) তার পথ রোধ করে মারধর করে। এরপর তাপস রায়ের কাছে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী টাকা দিতে অস্বিকার করলে তার ব্যবহৃত মোটরসাইকেল কেড়ে রেখে দেয় ঘটনায় জড়িত ৪ জন। পরে তাপস রায় ১ লাখ টাকা সংগ্রহ করে মঙ্গলপৌতা বাজারে তাদের হাতে তুলে দিলে তারা মোটরসাইকেল ছেড়ে দেয় ।ঘটনাটি স্থানীয় গনমান্য ব্যক্তিদের জানিয়েও কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগী তাপস রায় বাদী হয়ে চলতি মাসের ২ তারিখে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই