1. admin@banglarmuktokontho.com : admin :
নভেম্বরে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮: এইচআরএসএসের প্রতিবেদন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নভেম্বরে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮: এইচআরএসএসের প্রতিবেদন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

নভেম্বরে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮: এইচআরএসএসের প্রতিবেদন

বাংলাদেশে নভেম্বর মাসে গণপিটুনির ২১টি ঘটনায় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন। এ সময় ১০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৯৯ জন। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) নভেম্বর মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। এইচআরএসএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে,নভেম্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা,গণপিটুনিতে মানুষ হত্যা,রাজনৈতিক মামলা,গ্রেপ্তার,সাংবাদিকদের ওপর হামলা,শ্রমিক হত্যা,কারা হেফাজতে মৃত্যু, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা,সীমান্ত হত্যা,নারী ও শিশুর প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানবাধিকার পরিস্থিতির কিছু বিষয়ে উন্নতি হলেও সার্বিক পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি হয় নি।
গত নভেম্বরে মানবাধিকার পরিস্থিতি অস্থির ও সহিংসতা পূর্ণ ছিল উল্লেখ করে এইচআরএসএসের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনা ছিল গত মাসের সবচেয়ে উদ্বেগজনক ঘটনা। প্রতিবেদনে বলা হয়, এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, আদালতে প্রবীণ রাজনীতিবিদ আমীর হোসেন আমুর আইনজীবীকে মারধর, এজলাসে বিচারককে ডিম নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে পিটুনি দেওয়া ও অতর্কিত হামলা করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তত ১২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২২৫ জন আহত হয়েছেন। মাজার – মসজিদ – মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে রাজনৈতিক সহিংসতার যে ১০৩টি ঘটনা ঘটেছে, তার মধ্যে ৫১টি ঘটনা ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে, ২৩টি বিএনপি–আওয়ামী লীগের মধ্যে। গত মাসে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে অন্তত ৪৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৪২৮ জন আওয়ামী লীগের নেতা–কর্মী। গত মাসে অন্তত ২৭টি ঘটনায় ৪৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে এইচআরএসএস মাসিক মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশের চলমান এ ঘটনা প্রবাহ গভীর উদ্বেগজনক! এইচআরএসএস এ সংকট কাটিয়ে ওঠতে না পারলে বাংলাদেশ চরম নিরাপত্তাহীনতায় পড়তে পারে বলে আশংকা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই