1. admin@banglarmuktokontho.com : admin :
ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে এতো গণহত্যা হয়েছে :শেখ হাসিনা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে এতো গণহত্যা হয়েছে :শেখ হাসিনা

রিপোর্টঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ-?
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে এতো গণহত্যা হয়েছে :শেখ হাসিনা

রিপোর্টঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ-? ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ‍্যালঘু নিপীড়ন নিয়ে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে দুষলেন তিনি। সেই সঙ্গে শেখ হাসিনার মন্তব্য,ইউনুসের পরিকল্পনা মতে গণহত্যা চলছে বাংলাদেশে। নিউইয়র্কের ওই সভায় বাংলাদেশের সংখ‍্যালঘু জনগোষ্ঠী,ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলার ও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন,আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে মহম্মদ ইউনুসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ‍‍্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তাঁরাই মাস্টারমাইন্ড। এমনকি,তারেক রহমান ( প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি নেতা) লন্ডন থেকে বলেছেন যে,যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার ঠিকে থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশত‍্যাগ করেছিলেন হাসিনা। বতর্মানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন হাসিনা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়েই তিনি প্রশ্ন তুলেছেন, কেন বাংলাদেশে সংখ‍্যালঘুদের উপর হামলা চলছে। কেন আক্রান্ত হচ্ছে মন্দির,গির্জা?” সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ ও ব‍্যাখ‍্যা করেছেন হাসিনা,তিনি বলেন,আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতার আঁকড়ে থাকতে চাইতাম,তাহলে গণহত্যা হত। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে,তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তারক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হত। আমি তা চাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই