1. admin@banglarmuktokontho.com : admin :
ভেড়ামারায় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

ভেড়ামারায় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা।

মোহন আলী স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

ভেড়ামারায় উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা।

মোহন আলী স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।-কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে এক বিএনপি নেতার উপচরে হামলা হয়েছে। এলাকাবাসী ও ভিকটিমের সাথে আলাপ করে জানা যায়, গত ৩০ শে নভেম্বর ২০২৪ খ্রীঃ তারিখে ধরমপুর মাধ্যমিক সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ জয় উক্ত এলাকার জাফরের দোকানের সামনের রাস্তায় গেলে সেখানে আগে থেকে অবস্থান করা রফিকের গায়ের সাথে বাইসাইকেল লাগলে রফিক ক্ষিপ্ত হয়ে জয়কে মারধর করে। পরবর্তীতে ঘটনাটি অনেক দূর পর্যন্তগড়ালে এলাকার বিএনপি নেতা মোঃ শাহজালাল বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি মীমাংসা বা শালিসের উদ্যোগ গ্রহণ করেন। এ ঘটনায় রফিক গং ক্ষুব্ধ হয়ে শফিক রবিউল বাবু ও তুষার একযোগে উক্ত বিএনপি নেতার উপরে হামলা করে। রফিকের ছেলে তুষার বিএনপি নেতা শাহজালালকে লাঞ্ছিত করে। বিএনপির নেতার উপরে হামলার অভিযোগ থেকে বাঁচতে কৌশল গ্রহন করে রফিক গং। তারাতাদের বাড়ি ভাঙচুরের নাটক সাজায় এবং ওদের পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দাখিল করে। আজ মঙ্গলবার বিকেলে উক্ত এলাকায় বিএনপি নেতা শাহজালাল এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন। বক্তব্যে তিনি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন বলে দাবি করেন। সাংবাদিক সম্মেলনে উক্ত বিএনপি নেতা বলেন,ঘটনার বিষয়ে তিনিও থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে এলাকাবাসী বিভিন্নম সময় উক্ত রফিকের অত্যাচারের বিষয়ে ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য মোঃ শাহজালাল রামচন্দ্রপুর বটতলা এলাকার মোঃ নুর ইসলামের পুত্র। তিনি ওয়ার্ড বিএনপি’ র ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন মর্মে জানা গেছে। ভেড়ামারা থানা সূত্রে উভয় পক্ষে পাল্টা পাল্টি দরখাস্ত জমা পরার কথা জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই