1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময়

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ Time View

মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময়

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন,সুন্দর ও আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,আপনাদের সহযোগিতা পেলে অন্যায় ও দুর্নীতি বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ইনশাআল্লাহ্ উপজেলাতে সাংবাদিকতার নামে কেউ যেন অপ-সাংবাদিকতা ও দালালী করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার এম.এ.মুহাইমিন আল জিহান সাংবাদিকবৃন্দের বক্তব্যগুলো মনযোগ দিয়ে শুনেন এবং আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতিরোধে উপজেলা প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাশেদুল হাসান মাহমুদ,উপজেলা ভেটেনারী কর্মকর্তা,ডা.শামীম আহমেদ উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা,মো.জাসেদুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ আজমেরী সুলতানা,সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল,সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম,সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,অলি উল্লাহ্,মাওঃমো তৈয়বুর রহমান ফরায়েজী,জাকির হোসেন,ইব্রাহিম খলীল,হুমায়ুন কবীর,মো.কাওসার মাহমূদ,লাকী আক্তার মো.হিমেল,ইব্রাহিম মৃধা,পিংকী দাস,আল-ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই