1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর ! - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষা শেষে সে বাড়ি ফিরছিল। আহতরা হলেন-সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) ও পীরগঞ্জ উপজেলার মো.আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। স্থানীয়রা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রী মারা যায়। চলন্ত ট্রাকটি একটি চা দোকানে ঢুকে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন,আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন,সড়ক দুর্ঘটনা এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই