1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪জন অচেতন ! - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মে দিবসের অঙ্গীকার: শ্রমিকের অধিকার আদায়ে নরসিংদী শহর শ্রমিক দলের র‍্যালি নরসিংদীতে চাঞ্চল্যকর ঘটনা: ৫০০ পিস ইয়াবাসহ বেলাব থানার পুলিশ কনস্টেবল গ্রেফতার সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও- সাংসদ রফিকুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আহ্বান: হেযবুত তওহিদের ইমামকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা নরসিংদীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের মাঠমুখী উদ্যোগ মোবাইল কোর্ট পরিচালনায় সরাসরি অংশগ্রহণ, সমস্যার সমাধানে জোর সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন দিগন্ত: ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি (JRIS)’ আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪জন অচেতন !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪জন অচেতন !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একটি পরিবারের নারী-পুরুষ শিশু সহ ৪ জন সদস্য অচেতন। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল‌‌‌ উপজেলার পৌর শহরের দক্ষিণ ভান্ডারা গ্রামে । বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে অচেতন ব্যক্তিরা হলেন দক্ষিণ ভান্ডারা গ্রামের মৃত কিসমত উদ্দিনের ছেলে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনজুর এলাহী (৪৬), তার স্ত্রী লিলিনা বেগম (৪২) ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিয়ন আলী (১১) ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার । এ ব্যাপারে লিলিনা বেগম বলেন, আমরা প্রতিদিনের মতো সোমবার সকালের খাবার খেয়ে সবাই সবার নিজ নিজ কাজে চলে যায় । হঠাৎ দুপুরের দিকে আমরা সকলে অজ্ঞান হয়ে পরি। তার ধারণা রাতে দুষ্কৃতিকারীরা রান্না ঘরের মশলায় খাদ্যে মিশ্রিত চেতনা নাশক স্প্রে করে । এ ঘটনায় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডাঃ আব্দুস সামাদ চৌধুরী জানান, চেতনার নাশক ওষুধ মিশ্রিত খাবার খেয়ে এরা অজ্ঞান হয়ে বলে ধারণা করা হচ্ছে সকলে এখন আসংখ্যা মুক্ত। এ ব্যাপারে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক বলেন,একই পরিবারের ৪ জন অজ্ঞানের খবর শুনে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম ঘটনায়স্থল পরিদর্শন করেছে এ ঘটনায় অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই