1. admin@banglarmuktokontho.com : admin :
দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ Time View

দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধিঃ- কালিয়ায় হিন্দুত্ববাদী উগ্র জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টায় নড়াগাতি থানার যোগানিয়া বাসস্ট্যান্ডে যোগানিয়া ডুমরিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যাকান্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে ও সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াগাতি থানা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নড়াগাতি থানা আহবায়ক মাওলানা মোজাহিদুল ইসলাম, হাফেজ মিনহাজুল ইসলাম,মুফতি আবু রায়হান,মুফতি মুত্তাকী খন্দকার। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঐসোনা ইউনিয়ন শাখার তদারকি মোঃ তনু শেখ, মুফতি আব্দুর রহিম, রবিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যোগানিয়া বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই