1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ আটক-৩ জন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ আটক-৩ জন

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ আটক-৩ জন।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্য সহ ৩ জন ব্যবসায়িকে আটক করে বিজিবি। সম্প্রতি গত ২ ডিসেম্বর সোমবার ৫০ বিজিবির অধীনস্থ বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপুর্ন এলাকায় উল্লেখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মটরসইকেল সহ আটক করে বলে জানা যায়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,ঐ দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্ব পুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন–হরিপুর উপজেলার চৌরাঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো:হোসেন আলী (৪২)হরিপুর উপজেলার বীরগর গ্রামের মো:সাইফুদ্দিনের ছেলে মো:এনামুল(৪০) ও হরিপুর উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো:জেনারুলের ছেলে মো:মনসুর আলী (৩৫) পরবর্তিতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই