1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের ব্যাড মিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের ব্যাড মিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ।

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের ব্যাড মিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ।

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুরের কমলনগরে সৈয়দ নগর স্টার ক্লাবের আয়োজনে ওয়ান নাইট ব্যাড মিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। উপজেলার হাজিরহাট ইউনিয়নে সৈয়দ নগরে ২ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় উদ্বোধন হয়ে রাত ১০ টায় ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো.ফয়েজ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু। টুর্নামেন্টে ১৬ দলের অংশগ্রহণে প্রত্যেক পর্বে নকআউট শেষে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভ-সামী বনাম রোলেক্স ক্লাব। এতে শুভ-সামী জয় লাভ করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলকেই নগদ প্রাইস বান্ডেল তুলে দেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি মো.মাকছুদুর রহমান,প্রেসক্লাব সহসভাপতি এআই তারেক,হাই কেয়ার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো.জামাল উদ্দিন,সৈয়দ নগর স্টার ক্লাবের বিভিন্ন পদে দায়িত্বশীল ও স্থানীয় যুবসমাজ। প্রধান অতিথির বক্তব্যে ইউছুফ আলী মিঠু বলেন,সমাজে এসব খেলাধুলার আয়োজন চলমান থাকলে শিক্ষার্থী ও যুব সমাজ মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে দুরে থাকবে। সকল অভিভাবকদের উদ্দেশ্য বলেন,আপনার শিশুকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উৎসাহিত করবেন। এতে শরীর মন দুইটায় সুস্থ থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই