1. admin@banglarmuktokontho.com : admin :
একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় ইতালী আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় ইতালী আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাসের ঘটনায় ইতালী আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট যে নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছিল এবং এক হাজারেরও অধিক আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক আহত হয়ে শরীরে এখনও স্প্রিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে,সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতে দন্ডিত সকল আসামিকে সংবিধান,আইন ও সকল বিচারিক রীতিনীতি লংঘন করে সম্পূর্ণ অবৈধভাবে খালাস করে দেয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা,ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতালি আওয়ামী লীগ মনে করে,বাংলাদেশে গণতন্ত্র,আইনের শাসন ও বিচার বিভাগের ইতিহাসে এটি একটি জঘন্য ও ঘৃণ্যতম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে পবিত্র সংবিধান রচিত হয়েছিল,তাতে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার,সাম্য,স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আজ একুশে আগস্ট মামলার দন্ডপ্রাপ্ত ৪৯ জন আসামির সকলকে খালাস করে এই অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্র্বতী সরকার,পবিত্র সংবিধানের ওপর কুঠারাঘাত করল। আমরা ভয়ানক একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার বন্ধের এই অশুভ তৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা,ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,বাংলাদেশ চিরজীবী হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই