1. admin@banglarmuktokontho.com : admin :
নেত্রকোণার মদনে ভারপ্রাপ্ত ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক নরসিংদীতে সংবাদপত্র অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত তরুণদের ক্রীড়ায় ফেরাতে মাঠে নামলো নতুন কমিটি, সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল তথ্যের অবাধ প্রবাহে স্বচ্ছ বিশ্ব গড়ার অঙ্গীকার—সাহসী সাংবাদিকতায় নতুন দিগন্ত মে দিবসের অঙ্গীকার: শ্রমিকের অধিকার আদায়ে নরসিংদী শহর শ্রমিক দলের র‍্যালি নরসিংদীতে চাঞ্চল্যকর ঘটনা: ৫০০ পিস ইয়াবাসহ বেলাব থানার পুলিশ কনস্টেবল গ্রেফতার সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও- সাংসদ রফিকুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আহ্বান: হেযবুত তওহিদের ইমামকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা

নেত্রকোণার মদনে ভারপ্রাপ্ত ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল।

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

নেত্রকোণার মদনে ভারপ্রাপ্ত ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল।

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ-নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছে বিএনপি’র নেতৃবৃন্দরা। ২ ডিসেম্বর  রোজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করেন।
তবে ভারপ্রাপ্ত ইউএনওর দাবি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকসহ কিছু নেতৃবৃন্দ মদন পৌরসভার ওএমএস এর ডিলার নিয়োগে তিনটি অনৈতিকভাবে দাবী করেন। তাদের অনৈতিক দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেছে। পরে মদন প্রেসক্লাব মিলনায়তনে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীরা বলেন,ভূমি কর্মকর্তা রেজোয়ান ইফতেকার মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। একই সাথে মদন পৌরসভার মেয়র প্রশাসকের ও দায়িত্বে রয়েছেন। সরকারি নীতিমালা তোয়াক্কা না করে জলমহল ইজারা,ভূমি অফিসের বিভিন্ন কর্মকান্ডে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির করে যাচ্ছেন। তিনি মদন পৌরসভা মেয়র প্রশাসকের দায়িত্বে থাকায় জনসাধারণের নাগরিক সেবা সঠিকভাবে দিচ্ছেন না তিনি। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরামর্শ চাইলে তাদের সাথে অসদাচরণ করেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যেমে উপজেলা থেকে প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আজ এই ঝাড়ু মিছিল বের করেন বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ তিনি বলেন,গতকাল আমি সহ বিএনপির সভাপতি পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে নিয়ে ভারপ্রাপ্ত ইউএনওর অফিসে যাই, অফিসে যাওয়া আলাপচারিতার এক পরিপ্রেক্ষিতে উনি আমাদের সাথে অসাৎধাচরন করেন বিদায় আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে বাধ্য এবং ৭২ ঘন্টার ভিতরে মদন উপজেলা থেকে বদলি না হলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে নামবো তার বিরুদ্ধে। মদন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারি কর্মকর্তা রেজওয়ান ইফতেখার বলেন,মদন পৌরসভা ওএমএস এর ছয়টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর প্রেক্ষিতে ১৬ টি আবেদন জমা হয়েছে অফিসে।রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার সহ বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ আসেন এবং ওএমএসের ডিলার নিয়োগের ব্যাপারে কথা বলেন। তখন আমি তাদেরকে জানিয়েছি নিয়ম অনুযায়ী একটি পরিবেশকের বিপরীতে একাধিক আবেদন জমা হলে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হবে। তখন তিনি অনৈতিকভাবে তিনটি ডিলার তাদের পছন্দের ব্যক্তিকে দেওয়ার জন্য বলেন,এবং বাকি তিনটি লটারি করতে বলেন তিনি। এই অনৈতিক দাবি পূরণ না করায় সোমবার বিএনপি নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে এই মিছিলটি করেছে। এ ছাড়া আর কোন কারণ  অন্য কোন বিষয় আমি জানিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই