1. admin@banglarmuktokontho.com : admin :
আগরতলায় বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি -বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আগরতলায় বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি -বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
-বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপি। পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার বলেন,ভারত বাংলাদেশের প্রভাবশালী প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি ।কিন্তু সম্প্রীতি আমরা গভীর হতাশা ও উদ্ববেগের সাথে লক্ষ্য করছি যে,৫ই আগস্টের পট পরিবর্তন ও ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র ও দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়ণ চলছে। তারই ধারাবাহিকতায় আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির একটি বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা নামিয়ে ফেলানোর ঘটনায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি। নেতৃবৃন্দ বলেন বড় প্রতিবেশী হিসেবে দায়িত্বটা ভারতেরই বেশি। তাই ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হলে বাংলাদেশের দূতাবাস সমূহের যথাযথ নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন উভয় দেশকে জি টু জি সম্পর্ক উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।পাশাপাশি কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি যেন ঘোলাটে করতে না পারে।সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। জনগণকেও শান্ত ও সংযত আচরণ করার আহ্বান জানাচ্ছি। যেন কারো উস্কানির কারণে পুরো দেশ ও জাতিকে খেসারত দিতে না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই