1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে আ'লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

ঠাকুরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে আ’লীগের ইউপি চেয়ারম্যান রইছউদ্দীনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (০১ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটাপীর নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দেখতে আসা স্থানীয় এলাকাবাসি ও চেয়ারম্যানের স্বজনরা জানান, গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিল ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দীন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। চিৎকার করে রক্তাত্ত অবস্থায় লুটিয়ে পরলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান,বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই