1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে অতিক্রমকালে বাংলাদেশী যুবক আটক । - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে অতিক্রমকালে বাংলাদেশী যুবক আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ,
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে অতিক্রমকালে বাংলাদেশী যুবক আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশ বাড়ি কাসুয়া খেরবস্তি এলাকায় সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে বিজিবি টহলদল মো: আল-হাসান (২৪) নামে এক যুবককে আটক করে। সম্প্রতি গত ৩০ নভেম্বর শনিবার দুপুরে ৫০ বিজিবির অধীনস্থ নাগরভিটা বিওপির টহলদল তাকে আটক করে বলে জানা যায়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,ঐ দিন দুপুরে নাগরভিটা সীমান্তের দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৭৭/২-এস এর নিকট দিয়ে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাসুয়া খেরবস্তি নামক স্থান হতে সন্দেহভাজন ঐ ব্যক্তিকে আটক করে বিজিবির একটি টহলদল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মাদারীপুর জেলার সদর থানার দত্তের হাট গ্রামের আ: হালিম ফারাজীর ছেলে আল-হাসান। পরবর্তিতে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই