1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৬ জন আহত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ কালীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৬ জন আহত

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টারঃ-ঝিনাইদহ।
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৬ জন আহত

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টারঃ-ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ-খুলনা মহাসড়কের বেজপাড়া মোচিক তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সবুজ (৩০),শাহাবুদ্দিন (২৬),কিবরিয়া হোসেন (৫০), সুজন (৩৮), লিপি খাতুন (৩০) ও কৃষ্ণা দত্ত (৩৭)। এদেরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান,দুর্ঘটনায় আহত ৬ জনতে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে এনেছিল। এদেরমধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান,শনিবার বিকাল ৩.১৫ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহগামী একটি কাভার্ড ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানটি পাশে খাদে দুমড়ে মুচড়ে পড়ে। এছাড়া বাসের গ্লাসসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই