1. admin@banglarmuktokontho.com : admin :
লক্ষ্মীপুরে মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাণ গেল আলমগীরের - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

লক্ষ্মীপুরে মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাণ গেল আলমগীরের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

লক্ষ্মীপুরে মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাণ গেল আলমগীরের

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আলমগীর হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন দুই স্কুলশিক্ষার্থীসহ আরও ছয়জন। রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন রামগতি উপজেলার চরআফজাল এলাকার মৃত সেকান্তর আলী পন্ডিতের ছেলে। স্থানীয়রা জানান,রোববার সকালে চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা অটোরিকশায় করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান আলমগীর হোসেন। নিহত আলমগীর হোসেন সকালে লক্ষ্মীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে বাড়ির থেকে বের হয়েছিলেন। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন।
সদর হাসপাতালের চিকিৎসক একে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই আলমগীর হোসেন মারা গেছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মো.আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন,এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই