1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজুদ্দিন বাজারে শুভ হালখাতা উৎসব উদযাপিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদপুরে ফরিদ গন্জ উপজেলা দুর্বৃত্তের গু লি তে মোটরসাইকেল আরোহী নি হ ত.. ফরিদপুর উপজেলা ও পৌর প্রশাসনের উদ্দ্যোগে মশকনিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত। বাংলাদেশ প্রেস ক্লাব ফেনী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত পাবনা -৩ আসনে স্হানীয় প্রার্থী মনোনয়ন এর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁ ২ আসনে সামসুজ্জোহাকে মনোনয়ন দেয়ায় বিএনপির তৃণমূলে অসন্তোষ পাবনা সাঁথিয়া’য় পুকুরে ডুবে শিশুর মৃত্যু আইন-ন্যায়বিচার-মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সর্বাত্মক *লকডাউন* কর্মসূচি পালিত হবে জঙ্গি সুদখোর ইউনূসের কারণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক প্রেক্ষাপট দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান *ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা*

চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজুদ্দিন বাজারে শুভ হালখাতা উৎসব উদযাপিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজুদ্দিন বাজারে শুভ হালখাতা উৎসব উদযাপিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্য গলির পাইকারি আড়তদারেরা হালখাতা উৎসব উদযাপন করেন। এ উপলক্ষে গত (২৯ নভেম্বর) শুক্রবার রাতে চৈতন্য গলির পাইকারি আড়তদারেরা হালখাতা উৎসব উদযাপন করেন। এসব আয়োজনে ক্রেতা বিক্রেতা সহ স্হানীয় ব্যবসায়ী মহলে আনন্দ উৎসব লক্ষ্য করা গেছে। রিয়াজুদ্দিন বাজারের এ হালখাতা উৎসব উদযাপনে মেসার্স মাশাল্লাহ বাণিজ্যালয়, মেসার্স নিউ বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স মুনিরীয়া ট্রেডার্স সহ বেশ কয়কটি আরড়তদারেরা হালখাতা উৎসবে অংশগ্রহণ করেন। আয়োজিত উৎসবে মিষ্টি বিতরণ, মেজবানী খাবার পরিবেশন ও বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়। এ আয়োজনে বকেয়া টাকা আদায়সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
হারিয়ে যাওয়া এ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেয়ে ব্যবসায়ীরা জানান, হালখাতা উৎসব উদযাপন ব্যবসায়ীদের পুরনো ঐতিহ্য। এটি ক্রমশ হারিয়ে যাচ্ছে, তা ধরে রাখা প্রয়োজন। হালখাতা উৎসব উদযাপনের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মেলবন্ধনের সূচনা ঘটে।
মেসার্স মাশাল্লাহ বাণিজ্যালয়ের মালিক মো: নাজিম উদ্দীন বলেন, হালখাতা উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। মেসার্স মুনিরীয়া ট্রেডার্সের মালিক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, হালখাতা উৎসব এখন আগের মতো নেই। এখন মানুষের মাঝে টাকা নেই। অনেক খুচরা বিক্রেতা এখন আসার কথা দিয়েও আসেনি অনেকে। এদিকে মেসার্স নিউ বার আউলিয়া ট্রেডার্সের মালিক মো:আব্দুর ছবুর বলেন, আগে হালখাতা উৎসব অনেক উৎসবমুখর ও জমজমাট ছিল। এখন হালখাতা উৎসবে আগের জৌলুশ তেমন একটা নেই। মানুষের অর্থনৈতিক অবস্থা এখন ভালো নেই। যে লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে হালখাতা উৎসব উদযাপন করছি, সে লক্ষ্ পূরণ করতে কষ্ট হবে। আর্থিক দূরাবস্থা দূর না হলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই