1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন।

রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল প্রতিনিধিঃ-
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন।

রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল প্রতিনিধিঃ-
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার রামনারায়ন পুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামনারায়ণপুর ইউনিয়ন সভাপতি হুমায়ূন কবির সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন,চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান,চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ,চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসেন রিয়াজ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান বলেন,বাংলাদেশে নতুন স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করে গড়ে তোলা হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার বলেন,জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মাত্র তিন দিনের ব্যবধানে আপনারা নিজেরাই শ্বশুর বাড়ি দিল্লিতে চলে গেলেন। শেখ হাসিনাকে এদেশে চট করে ঢুকে যেতে হবে না। আপনাকে এনে বিচারের মাধ্যমে প্রতিটি ফোটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে গুম করা হয়েছে,শহীদ করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতেরর নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই