1. admin@banglarmuktokontho.com : admin :
বালিয়াকান্দিতে চোরাই গরুসহ ৩ চোর গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বালিয়াকান্দিতে চোরাই গরুসহ ৩ চোর গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি,রাজবাড়ী:-
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

বালিয়াকান্দিতে চোরাই গরুসহ ৩ চোর গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি,রাজবাড়ী:-
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি হওয়া গরু সহ ৩জন চোরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৯),রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ হাচেন আলী শেখের ছেলে মোঃ আখের আলী শেখ (৪০) ও জামালপুর জেলা সদরের রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ রইন উদ্দিন (৩৫)।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আঃ গনি মোল্যার ছেলে গরুর মালিক আব্দুস সাত্তার মোল্যা বলেন,গত বুধবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে তার বাড়ীর গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে চোরাই গরু সহ ৩জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই