1. admin@banglarmuktokontho.com : admin :
চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সেগুনবাগানস্থ
ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট পরিদর্শন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর ডিন ড. ফাতেমা মেরী সিডতাম। গতকাল (২৭ নভেম্বর)বুধবার সকাল ১০ ঘটিকায় ওব্যাট জুনিয়র হাই স্কুল ক্যাম্পাসে পরিদর্শন করতে আসেন ড. ফাতেমা মেরী সিডতাম। এ সময় উপস্থিত ছিলেন এ ইউ ডব্লিউ এর সহকারী রেজিস্ট্রার তপু চৌধুরী। তার আগমন উপলক্ষে ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সদস্যরা তাকে ফুলেল শুভেচছা ও অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা শেষে তিনি খান একাডেমি ম্যাথ ল্যাব পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান,বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল উচ্ছ্বাস (মমতাজ নিশাত অটিজম সেন্টার),ওব্যাট প্রি-স্কুল,ওব্যাট সুইং সেন্টার,ওব্যাট ওয়াটার পয়েন্ট ও ওব্যাট স্কাউট গ্রুপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফাতেমা মেরী সিডতাম ওব্যাটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে ওব্যাট এর সহযোগিতায় ও ওব্যাট স্কুলের ১৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আকতার খান,ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন,মনিটরিং অফিসার ইসরাত পারভীন,ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগানের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন,ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগানের সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রামের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উচ্ছ্বাস এর ইনচার্জ ফারহা বেগম,খান একাডেমির ইনচার্জ চম্পা বিনতে ইসমাঈল,ওব্যাট সুইং সেন্টার এর ইনচার্জ রুনা বেগম প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের সাথে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও কুশল বিনিময় করে সন্তুষ্টি প্রকাশ করেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ওব্যাটের বিভিন্ন প্রজেক্টের কারনে আত্ননির্ভরশীল হতে পেরে ওব্যাটের কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই