1. admin@banglarmuktokontho.com : admin :
চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট:পুলিশে দিলেন বাবা ছেলেকে - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট:পুলিশে দিলেন বাবা ছেলেকে

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট:পুলিশে দিলেন বাবা ছেলেকে

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে অভি দাস (১৭) নামের এক কিশোর। এছাড়া ওই পোস্টে যুদ্ধেরও হুঁশিয়ারি দেয় সে। এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মাঝে বেশ ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্ত অভি দাসকে থানায় হস্তান্তর করেন বাবা বিমল দাস। আজ ২৭ নভেম্বর সকালে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের অভি দাস এই ফেসবুকে পোস্ট করে। তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয়। তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা,আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রামসেনা রাম রাম। এদিকে,ওই ফেসবুক পোস্টটি স্থানীয় আলেম-উলামাদের নজরে আসলে অভিযুক্ত অভি দাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাকে গ্রেফতার করার জন্য বলা হয়। পরবর্তীতে জামালগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত ব্যক্তি ও তার বাবাকে থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাবা বিমল দাস তার ছেলে অভি দাসকে জামালগঞ্জ থানার ওসির কাছে হস্তান্তর করে যান। জামালগঞ্জ থানা পুলিশ অভি দাসকে ফেসবুক পোস্টের ব্যাপারে সতর্ক করে দুপুর ১টার দিকে লিখিত জবানবন্দি নিয়ে ছেড়ে দেয় বলে জানা যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই