1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে জমির বিরোধের জেরে সংঘর্ষ, আদিবাসী নিহত ! - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধের জেরে সংঘর্ষ, আদিবাসী নিহত !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধের জেরে সংঘর্ষ, আদিবাসী নিহত !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাঙালিদের সঙ্গে সংঘর্ষে এক আদিবাসী নিহত হয়েছেন । এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন । হরিপুর থানার ওসি মো. শরিফুল ইসলাম শরীফ বলেন,২৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কানদন সরেন (৬০) হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে। আহতরা হলেন-একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন,লক্ষিরাম হাসদা,শনিরাম হাসদা,পবিরুল ইসলাম,নুর ইসলাম,জাহেদুল ইসলাম,আসিক,জাহাঙ্গীর আলম,হবিবর রহমান,মো.শফি,ইসমাইল। অন্যদের নাম জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শরিফুল ইসলাম বলেন,দীর্ঘ ৫০ বছর ধরে হরিপুর উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ আছে। ২৭ নভেম্বর বুধবার দুপুরে আদিবাসী সম্প্রদায়ের লোকজন ঐ বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করছিলেন। এতে স্থানীয় ভূমিহীনরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন দুপক্ষের সংঘর্ষে কানদন সরেন ঘটনাস্থলে নিহত হন । উভয় পক্ষের ২০ জনের মত আহত হন। একই কথা বলেছেন ডাঙ্গীপাড়া ইউপির চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী। ওসি শরিফুল ইসলাম বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই