1. admin@banglarmuktokontho.com : admin :
হাতিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে নোয়াখালীতে মনবন্ধন অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

হাতিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে নোয়াখালীতে মনবন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:-
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

হাতিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে নোয়াখালীতে মনবন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:-হাতিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে নোয়াখালীতে মনবন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ( ২৭ নভেম্বর) হাতিয়া’র ৮ লক্ষ্য মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০ ঘটিকা থেকে সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক বাংলাদেশ,ডিজিটাল বাংলাদেশ আর এখন স্মার্ট বাংলাদেশ হলেও হাতিয়া’র মানুষ স্বাধীনতার ৫৩ বছরে এসেও এখনো আধুনিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ একজন নাগরিকের অন্যতম একটা মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা পাওয়া। যার নিশ্চয়তা রাস্ট্র তাকে দিবে। কিন্তু হাতিয়ার অবহেলিত মানুষের জন্য তা সম্পুর্ন বিপরীত। নাম মাত্র ৫০ শয্যা একটা উপজেলা কমপ্লেক্স থাকলেও সেখানে নেই বিশেষজ্ঞ কোন ডাক্তার,নেই পুরোপুরি নার্স এক্সরে। আলট্রা ও বন্ধ দীর্ঘদিন এই হাসপাতালে। মানববন্ধনে বক্তারা নিম্ন লিখিত শুন্যপদগুলো অতিসত্বর পুরনের জন্য আহবান জানান। শুন্য পদগুলো হলোঃ- জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওঃ) শূন্য,জুনিয়র কনসালটেন্ট গাইনি শূন্য,জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) শূন্য,জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) শূন্য,জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) শূন্য,জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) শূন্য,জুনিয়র কনসালটেন্ট (নাক কান গলা) শূন্য,জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) শূন্য,জুনিয়র কনসালটেন্ট এ্যানেস্থেসিয়া শূন্য,ডেন্টাল সার্জন শূন্য। এছাড়াও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো তে ও অনেকগুলো শুন্যপদ রয়েছে। ওছখালী মেডিকেল অফিসার পদ শূন্য,বুড়িরচর মেডিকেল অফিসার পদ শূন্য,আফাজিয়া মেডিকেল অফিসার পদ শূন্য,সোনাদিয়া মেডিকেল অফিসার পদ শূন্য,তমরুদ্দি মেডিকেল অফিসার পদ শূন্য,মফিজিয়া মেডিকেল অফিসার পদ শূন্য,হরনী মেডিকেল অফিসার পদ শূন্য, চানন্দী মেডিকেল অফিসার পদ শূন্য,নলচিরা মেডিকেল অফিসার পদ শূন্য,জাহাজমারা মেডিকেল অফিসার পদ শূন্য,পাশাপাশি,মিডওয়াইফ,ফার্মাসিস্ট ডিপ্লোমা,অফিস সহায়ক ও প্রায় পদগুলো শূন্য। শূন্য সিনিয়র ষ্টাফ নার্স তালিকাঃ-৫০ শয্যা অনুযায়ী থাকার কথা ৩০ জন আছে ১৩ জন ১৭ পদ শূন্য। মিসওয়াইফ ৪ পদ শূন্য,মিড ওয়াইফ (উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহ) ৬ পদ শূন্য। সহকারী নার্স (সেবক)১ পদ শূন্য,এছাড়া এক্সরে আলট্রা নাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কে স্বারক লিপি পেশ করা হয়। জেলা প্রশাসন ও সিভিল সার্জন থেকে অতিসত্বর দাবীগুলো পুরনের আশ্বাস দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দিয়েছেন হাতিয়া কথার নোয়াখালী ব্যুরো প্রতিনিধি ফারুক আল ফাহাদ, সাংবাদিক তসলিম শিকদার,হাতিয়া ছাত্র কল্যান পরিষদের সভাপতি ইয়াসিন আরাফাত রবিন,স্টুডেন্ট ফোরামের সভাপতি ওসমান গনি,আমাদের হাতিয়ার আয়াত হোসেন জুয়েল,জাগ্রত দ্বীপ হাতিয়ার আবদুল্লাহ আল মাসউদ,আজগর হোসেন আকাশ,দ্বীপ কন্যা চানন্দীর ইয়াসিন আলি সুজন সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই