1. admin@banglarmuktokontho.com : admin :
ইসকন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ইসকন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

ইসকন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

স ম জিয়াউর রহমান:চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। আজ ২৭ নভেম্বর বুধবার এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান। তারা বলেন, চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি এ ঘটনায় জড়িত হয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় পতিত দল আওয়ামী লীগ ও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বিবৃতি বলা হয়,গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা পালন করেনি। বিশেষ করে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন অন্যায্য চু্ক্তি সংশোধনে এগিয়ে আসেনি। উল্টো পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের মতলবে সংখ্যালঘুদের মধ্যকার কিছু ব্যক্তি ও সংগঠনকে দিয়ে পরিকল্পিতভাবে অস্থিরতা ও উত্তেজনা তৈরি করছে।
বিবৃতিতে নেতারা বলেন,চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়না জারি করার পরও তিনি বিভিন্ন সভা-সমাবেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় তাকে গ্রেফতার করা স্বাভাবিক আইনি পদক্ষেপ, যাকে সম্মান করতে হিন্দু সম্প্রদায়ও বাধ্য। কিন্তু গতকাল ইসকন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা চিন্ময়কে ছাড়িয়ে নেয়ার নাম করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধের সূচনা করা হয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণাকে বিপ্লবী ছাত্র পরিষদ পূর্ণ সমর্থন জানায় বলে বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই