1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে নবাগত নির্বাহী অফিসার এর সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

মনোহরদীতে নবাগত নির্বাহী অফিসার এর সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

মনোহরদীতে নবাগত নির্বাহী অফিসার এর সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ- নরসিংদীর মনোহরদীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ)জয়নুল আবেদিন পিএসসি এর পক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান এর সাথে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমেই কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পক্ষে শুকুন্দী ইউনিয়ন বিএনপি,র সাবেক সভাপতি ও শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরায়েজী,র নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার মনোহরদীকে সুন্দরভাবে ঢেলে সাজাতে নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ সময় গণি ফরায়েজি ছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকরাম হোসেন ও মোবারক হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক সদস্য অলিউল্লাহ্ ও শিপন মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই