1. admin@banglarmuktokontho.com : admin :
পটুয়াখালী জেলায় গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালী জেলায় গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার,পটুয়াখালী।
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

পটুয়াখালী জেলায় গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার,পটুয়াখালী। ২৬,নভেম্বর পটুয়াখালীর জেলা গলাচিপায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি গলাচিপা অয়োজনে এসব বিতরণ করা হয়। দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১৩৫ টি ইউনিটে ২৭শো (পুরুষ ১৩৫০ ও নারি ১৩৫০) স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে। প্রথম দিন উপজেলার ১ ও ১৩নং ২টি ইউনিটের স্বেচ্ছাসেবদের মধ্যে রেইন কোর্ট,গামবুট,হেলমেট,লাইফ জ্যাকেট,টর্চ লাইট,রেডিও,উদ্ধার ব্যাগ,প্রাথমিক চিকিৎসার ফাস্ট এইড ব্যাগ,মেগাফোন ও হ্যান্ড সাইরেন বিতরণ করা হয়েছে। পরে পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সেচ্ছা সেবকদের মাঝে এ উপকরণগুলো বিতরণ করা হবে।
আয়োজিত মতবিনিময় সভায় উপ-পরিচালক,অঞ্চলিক কার্যালয়,সিপিপি,বরিশাল ও গলাচিপা উপজেলার অতিরিক্ত দায়িত্ব মো:শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি টিম লিডার আবুহেনা মুঃ শোয়েব (আশিষ ঢালী),উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন টিমলিডার মোঃ দেলোয়ার হোসেন, রতনদী তালতলী ইউনিয়ন টিমলিডার শাকিল খান সহ উপজেলার সকল ইউনিয়নের সিপিপর টিম লিডার সেচ্ছাসেবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই