1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

রিপোর্টারঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী:
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

রিপোর্টারঃ সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী:
২৫ নভেম্বর দিবগত রাতে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশে সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,বিজ্ঞ আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আমজাদ হোসেন (৪২),গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের পুত্র রাকিবুল সরদার (৩৪),বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের পুত্র রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর পুত্র আব্দুল কাদের ( ৪৭)। এছাড়া নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার পুত্র ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩),বখতিয়ারপুর গ্রামের মেহের সরকারের পুত্র আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০),কিশোরপুর গ্রামের আবুল কাশেমের
পুত্র ও দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র ও দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৪৫) এবং মাদকদ্রব্য আইনের মামলায় পৌর সদরের সিংগা পূর্বপাড়ার সাদিক আলীর পুত্র শুভ (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ৫ জন,পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় একজন এবং বিস্ফোরক ও নাশকতার মামলায় অপর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত সকল আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই