1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কালিয়ায় বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ!

এস এম আবু ঈসা,কালিয়া প্রতিনিধি,নড়াইল। 
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

কালিয়ায় বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ!

এস এম আবু ঈসা,কালিয়া প্রতিনিধি,নড়াইল। নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও  সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার  (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি,বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রীড জাতের শীতকালীন শাকসবজির বীজ,সার,ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন  প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ। এ সময় প্রনোদনা প্রাপ্ত ১৯৮০ জন কৃষকের মাঝে মরিচ,টমেটো,লাউ, ব্রকলি,বেগুন,মিষ্টিকুমড়া,ফুলকপি,বাধাকপিসহ ৮ প্রকারের শবজি বীজ,১০ কেজি করে ডিএপি ও এম ও পি  সার এবং নগদ অর্থ সহায়তা হিসাবে বিকাশ ট্রানজেকশনের মাধ্যম ১ হাজার টাকা প্রদান করা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই