1. admin@banglarmuktokontho.com : admin :
আটপাড়া টিসিবির ডিলারকে মারধর করে পণ্য ও টাকা লুট - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

আটপাড়া টিসিবির ডিলারকে মারধর করে পণ্য ও টাকা লুট

মোঃ আলী আশরাফ ইলিয়াস,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ Time View

আটপাড়া টিসিবির ডিলারকে মারধর করে পণ্য ও টাকা লুট

মোঃ আলী আশরাফ ইলিয়াস,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণায় আটপাড়ায় ট্রেডিং কর্পোরেশন আব বাংলাদেশের (টিসিবি) কার্ডবিহীন ব্যক্তিকে পণ্য না দেওয়ায় ডিলারকে মারধর,ও টিসিবির পণ্য বিক্রয়ের টাকা লুটপাট এর অভিযোগ উঠেছে তেলিগাতী ইউনিয়নের বিজয়পুর গ্রামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাকিল ও তার বাবা বাচ্চু মাস্টার এর উপর,
এ নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন (টিসিবি) ডিলার আমির হামজা মনির অভিযোগ সূত্রে জানা যায় গত রবিবার (২৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটে উপজেলার তেলিগাতি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এতে ডিলারসহ পণ্য বিক্রয় সহকারীদের ওপর হামলা করে,টিসিবির পণ্য বিক্রয়ের ৩০০০০০ (তিন লক্ষ টাকা) লুটপাট করে নিয়ে যায় শাকিল
অভিযোগে আরো উল্লেখ আছে ঘটনার সময় টিসিবির পণ্য ডিলার আমির হামজা (মনির) ও টেক অফিসারের উপস্থিতিতে টিসিবি কার্ডধারীদের কাছে পণ্য বিক্রয় করা হচ্ছিল। এসময় ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাচ্চু মাস্টারের ছেলে মোহাম্মদ শাকিল কার্ড ছাড়া টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করে,এবং আরো বলে আমাকে ৫০ টা কার্ডের মাল দিতে হবে। এ কথা শোনার পরে এ সময় ডিলার আমির হামজা মনির শাকিল কে বলেন, একসাথে এতগুলা মাল দেওয়া যাবে না সরকারি নিয়ম নাই সময় তো শেষ তারপরও কার্ডধারীরা আসছে পণ্য নেওয়ার জন্য। আগে কার্ডধারী ব্যক্তিদের দিয়ে শেষ করি তারপর আর কোন কার্ডধারী না আসলে কার্ডবিহীন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র দিয়ে দেওয়া হবে। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও তার দলবল সহ ভিতরে গিয়ে ডিলার ও সহকারীদের উপর কিল ঘুষি শুরু করে এতে (টিসিবি) ডিলার আমির হামজা মনির আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষ করে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ আটপাড়া থানা এ অভিযোগ দায়ের করেন এ বিষয়ে (টিসিবি) ডিলার আমির হামজা (!মনির) বলেন শাকিল আমার কাছে জোরপূর্বক ভাবে ৫০ টি মাল চায়
আমি মাল না দেওয়াতে সে আমাদের উপর হামলা চালায় এবং আমার (টিসিবি) পণ্য বিক্রয়ের (তিন লক্ষ টাকা) লুট করে নিয়ে যায় এবং আনুমানিক ৩৫ হাজার টাকার মালামাল ক্ষতি করে আমি তদন্তপূর্বক প্রশাসনের কাছে এর বিচার চাই এ বিষয়ে অভিযুক্ত শাকিল এর পিতা বাচ্চু মাস্টারের সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা এ সকল সাজানো আমার ছেলে এবং আমাকে নিয়ে মিথ্যে নাটক সাজানো হচ্ছে।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি এটার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদুল হাসান বলেন বিষয়টি আমাকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় এবং এ ঘটনার সাথে যারা জরিত তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি,অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে (টিসিবি)ডিলারকে আইনগতভাবে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই