1. admin@banglarmuktokontho.com : admin :
চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার :
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভে রাস্তায় নেমেছেন সনাতনীরা। আজ ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলা হয়। এইসময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সোমবার বিকালে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রক্ষচারীকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। জোটের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী এসময় বলেন, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে গেছে বলে শুনেছি। এতে সমগ্র সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন।
এ ঘটনার পর চট্টগ্রামের চেরাগী পাহাড়ে সনাতনীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন। সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ প্রভু বলেন, শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। উনাকে ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি সারাদেশে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চিন্ময় প্রভুকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই