1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ আ’লীগের দুই সাবেক সংসদ সদস্যের আন্তর্বর্তীকালীন জামিন লাভ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ আ’লীগের দুই সাবেক সংসদ সদস্যের আন্তর্বর্তীকালীন জামিন লাভ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।।
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

ঝিনাইদহ আ’লীগের দুই সাবেক সংসদ সদস্যের আন্তর্বর্তীকালীন জামিন লাভ

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।।
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে অসুস্থজনিত কারনে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন। সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ার্দ্দারকে ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপি’র অফিসে হামলা অগ্নি অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আ’লীগের সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে বিনা ভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন। এদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়া ঘটনায় তার বিরুদ্ধে ৩টি পৃথক মামলা রয়েছে। জামিনের বিষয়ে পিপি এ্যাডঃ মশিউর রহমান জানান, মেডিকেল গ্রাউন্ডে বিজ্ঞ আদালত আ’লীগের সাবেক দুই সাংসদকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামীর আইনজীবী আদালতকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই