1. admin@banglarmuktokontho.com : admin :
লক্ষ্মীপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন।

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

লক্ষ্মীপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন।

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনদ অনুষ্ঠানে বিএনপির
যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতির কাছে এখনও ক্ষমা চায়নি আওয়ামী লীগ। তারা ভরতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের আউটার মাঠে মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনে করা হয়। এ্যানি চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ পুরো জাতিকে হুমকি দিচ্ছে। এজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। নয়তো তারা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কারণ তারা দেশবিরোধী শক্তি। তিনি আরও বলেন, আমরা যারা লড়াই-সংগ্রাম করেছি এবং অত্যাচারিত-নির্যাতিত ও গুম-খুনের শিকার হয়েছি, তারা যদি সজাগ না থাকি তবে তারা এ বিপ্লবকে নস্যাৎ করে ফেলবে। বাফুফের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর নিমন্ত্রণে আয়োজিত দেশীয় শিল্প ও পণ্য মেলায় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন,জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই