1. admin@banglarmuktokontho.com : admin :
বাগদাদীয়া খানকাহ শরীফের শুভ উদ্বোধন চট্টগ্রামে - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

বাগদাদীয়া খানকাহ শরীফের শুভ উদ্বোধন চট্টগ্রামে

স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ।
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২১ Time View

বাগদাদীয়া খানকাহ শরীফের শুভ উদ্বোধন চট্টগ্রামে

স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ।
আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের অঙ্গ প্রতিষ্ঠান বাগদাদীয়া খানকাহ শরীফ সাবানঘাটাটা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল গত ২২ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব নগরের চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় বাগদাদীয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগদাদীয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা, মদীনা শরীফ ও বাগদাদ শরীফের সাবেক খাদেম হযরত শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি: আ:)। বিশেষ অতিথি ছিলেন নগরের ওয়াজেদীয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আলকাদেরী ( ম: জি: আ:) ও তরুণ বক্তা হযরত নিয়াজ মাখদুম ফারুকী। এ সময় আরও বক্তব্য রাখেন, তারেক শাহ,মোহাম্মদ জাহেদুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ ফজলুল হক,নুর উদ্দিন,মোহাম্মদ আলী, স ম জিয়াউর রহমান,মোহাম্মদ ইয়াকুব আলী,কাজী নাজমুল হাসান সেলিম,মোহাম্মদ ইদ্রিস মামুন,মোহাম্মদ নাছির উদ্দীন,এডভোকেট এম শফিকুল ইসলাম,অধ্যাপক গোলাম রব্বানী। মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি বলেন,আল্লাহর সন্ধান পেতে হলে নবী ও রাসুলের কাছে যেতে হবে আর নবী ও রাসুল পেতে হলে অলি আউলিয়ার কাছে যেতে হবে। পরকালের সঠিক পথ অনুসন্ধানের জন্য ও মুক্তির পথ৷ অনুসরণ করে ইহকালে এবং পরকালে মুক্তির জন্য বাগদাদীয়া খানকাহ শরীফের সূচনা। তিনি আরও বলেন,যারা নবী আউলিয়ার পথ অনুসরণ করে না, তারা গোমরাহী ও অভিশপ্ত জীবনপ্রাপ্ত। আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ,জাতি ও তরিকতের উন্নতি,সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি:আ:) সর্বশেষ উপস্থিত সকলের কাছে তবররক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই