1. admin@banglarmuktokontho.com : admin :
নেত্রকোনা জেলায় ছাত্রলীগের মিছিল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় উপজেলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নেত্রকোনা জেলায় ছাত্রলীগের মিছিল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় উপজেলা

স ম জিয়াউর রহমান:স্টাফ রিপোর্টার,সমগ্র বাংলাদেশ।
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

নেত্রকোনা জেলায় ছাত্রলীগের মিছিল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় উপজেলা

স ম জিয়াউর রহমান:স্টাফ রিপোর্টার,সমগ্র বাংলাদেশ।
নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল ২৩ নভেম্বর শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় ছাত্রলীগের উদ্যোগে এটি ছিল প্রথম মিছিল।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্র হয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। মিছিল নিয়ে সড়ক দিয়ে অনেক দূর এগিয়ে যান তারা। তবে তারা উচ্ছৃঙ্খল কোন আচরণ করেননি। মিছিলটি দ্রুত শেষ ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে চলে যান তারা। ছাত্রলীগের এই মিছিলের ভিডিওটি পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়। শাহাদত হোসাইনের ফেসবুকে আইডি থেকেও ওই ভিডিওটি শেয়ার করা হয়। এতে লেখা হয়,দেশরত্ম শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’
শেয়ার করা ভিডিওতে দেখা গেছে,শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ২০-২৫ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে ওসব নেতাকর্মীর কারও মুখে মাস্ক,কারও মাথায় হেলমেট,আবার কারও মাথা-মুখ মাফলার দিয়ে প্যাচানো ছিল। ভিডিওতে দেখা গেছে,জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, শেখ শেখ শেখ মুজিব লও লও লও সালাম। কে বলে রে মুজিব নাই,মুজিব ছাড়া দেশ নাই। মুজিব আমার চেতনা,মুজিব আমার বিশ্বাস। শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। শেখ হাসিনা বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা সরকার,বারবার দরকার। উন্নয়নের সরকার,মুক্তিযুদ্ধের সরকার,গণমানুষের সরকার,বারবার দরকার। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। মুক্তি মুক্তি মুক্তি চাই আহমদ ভাইয়ের মুক্তি চাই বলে স্লোগান দিচ্ছেন শাহাদত। এ সময় সঙ্গে থাকা নেতা-কর্মীরাও এসব স্লোগান দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে,৫ আগস্টের পর থেকে জেলার আওয়ামী লীগ,এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের একাধিক নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া জেলার ১০টি উপজেলায় গত ১৭ আগস্ট থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা বাদী হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই