1. admin@banglarmuktokontho.com : admin :
সিএমপির পাহাড়তলী থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার! - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

সিএমপির পাহাড়তলী থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার!

স,ম,জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টারঃ সমগ্র বাংলাদেশ
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

সিএমপির পাহাড়তলী থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার!

প্রেস রিলিজ:দৈনিক বাংলার মুক্তকন্ঠ! স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার:সমগ্র বাংলাদেশ।। সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সৌমিত্র সরকার,এএসআই ইকবাল হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে আজ ২৩ নভেম্বর (২২ নভেম্বর দিবাগত) রাত ০০.০৫ ঘটিকার সময়ে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে একটি খয়েরী রঙের স্কুলব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজাসহ আসামি মোঃ ফারুক (৪২)-কে গ্রেফতার করে। তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে,সে উল্লিখিত সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল। এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই