1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর ফসলের মাঠ থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নরসিংদীর ফসলের মাঠ থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

নরসিংদীর ফসলের মাঠ থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায় কামরুজ্জামান (২২) নামে এক সিএনজি চালকের মরদেহ পড়েছিল ফসলের মাঠে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান,রায়পুরা উপজেলার লোচনপুরা-বোয়ালমারা পিঁয়াজ ক্ষেতে বৈদ্যুতিক খুঁটির পাশে ক্যাবল কাঁটার মেশিন,হাত প্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন ভিড় জমান মরদেহ দেখতে। খবর পেয়ে নিহতের স্বজনরা পরিচয় সনাক্ত করে পুলিশ জামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে বেলা সাড়ে ১২ টায় থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা,রাতের আঁধারে কোনো এক সময় মাঠে থাকা বৈদ্যুতিক মটর কিংবা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা,এ রাতে কোনো একসময় রহস্য জনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যু রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। রায়পুরা থানার উপপরিদর্শক মো:শফি উল্লাহ বলেন,সুরতহালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই