1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে অপহরণ মামলায়, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে অপহরণ মামলায়, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

রাজবাড়ীতে ছাত্রদল নেতাকে অপহরণ মামলায়,সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,রাজবাড়ীঃ মোঃ জাহিদুর রহিম মোল্লা।
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.তুহিনুর রহমানকে (৩৯) অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে কালুখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার আবুল কালাম আজাদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ী গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে,২০১৪ সালের ১২ জানুয়ারি ছাত্রদল নেতা তুহিনুরকে অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন করেন আওয়ামী সন্ত্রাসীর। এছাড়াও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টাও করেন তারা। ওই সময় সন্ত্রাসীরা তুহিনের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তুহিনের বাবা তাদের পাঁচ লাখ টাকা দেন। পরবর্তীতে তুহিনের বাবাকে আরও পাঁচ লাখ টাকা চাঁদা দিতে তারা বাধ্য করেন সন্ত্রাসীরা। এরপর তারা কুযুক্তি করে তুহিনকে বালিয়াকান্দি থানায় পেন্ডিং মামলায় চালান দেন। পরবর্তীতে তুহিন অসুস্থ হলে দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি। এ ঘটনায় ছাত্রদল নেতা তুহিন গত ২৫ আগস্ট দুপুরে বাদী হয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে সাবেক রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিমসহ ১০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পরে আদালত বালিয়াকান্দি থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। এরপর গত ৩০ আগস্ট বালিয়াকান্দি থানা মামলাটি এফআইআর করে। বালিয়াকান্দি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.আল-আমিন বলেন,শুক্রবার দিনগত রাতে কালুখালী থানা এলাকা থেকে বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। ছাত্রদল নেতা তুহিনকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় তাকে বালিয়াকান্দি থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার এজাহার নামীয় ৭ নম্বর আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই