1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিল পৌর কৃষক দল - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিল পৌর কৃষক দল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিল পৌর কৃষক দল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নব গঠিত পৌর কৃষক দল দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দেওয়ার কাজ শুরু করেছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার বদিলা পাড়া গ্রামের দরিদ্র কৃষক আলা উদ্দিনের দেড় বিঘা জমির ধান কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর কৃষক দলের নব গঠিত কমিটির আহ্বায়ক ক্বারী ফুরকান আলী,সদস্য সচিব ইয়ানুর রহমান,সদস্য জাহিদুল ইসলাম,তৌফিক সহ পৌর কৃষক দলের একাধিক নেতা কর্মী । দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌছে দেওয়া কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী জানান,কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুুল ইসলাম হামিদের নির্দেশে আমরা দরিদ্র চাষীদের ধান কেটে ঘরে পৌছে দিচ্ছি। অনেক চাষী আর্থিক সংকটের কারনে ধান কেটে ঘরে তুলতে পারছেন না। তাই আমরা আমাদের নেতার নির্দেশে এ কর্মসূচি শুরু করেছি । আমাদের এ কাজ অব্যাহত থাকবে। কালীগঞ্জ পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান জানান, আমরা চাই কৃষকদল কৃষকদের কল্যাণেই কাজ করবে । সে ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করেছি । কৃষকদের উপকারের স্বার্থে আমরা তাদের পাশে সব সময় থাকবো ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই