1. admin@banglarmuktokontho.com : admin :
রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ : ৮ দফা বাস্তবায়নের দাবি - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ : ৮ দফা বাস্তবায়নের দাবি

স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ:
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ : ৮ দফা বাস্তবায়নের দাবি

স ম জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশ:
সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেম্বর শুক্রবার বিকেলে নগরীর মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
এ সময় সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন,গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন,নিপীড়ন ও মঠ-মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে‘সনাতন জাগরণ মঞ্চ। ১৭ নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’আত্ম প্রকাশ করে। এ জোটের ব্যানারে রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। চিন্ময় কৃষ্ণ দাস বলেন, সনাতনীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ করে রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। নয়তো আগামী দিনে আরও কঠোর আন্দোলনের ডাক আসতে পারে। সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী,সহ-মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী,রংপুর বিভাগের সমন্বয়ক দীপঙ্কর ভট্টাচার্য,মানিক চৌধুরী,আলোক ঘোষ, রবীন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই