1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ আইন উদ্দিন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার(২২ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার বীরগাঁও গ্ৰামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন,নিহতের স্ত্রী তাছলিমা আক্তার,ছোট ভাই মাইন উদ্দিন,ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী। নিহত আইন উদ্দীন উপজেলার বীরগাঁও গ্রামের ইছাম উদ্দীন এর ছেলে। এ বিষয়ে এলাকাবাসী জানান,দীর্ঘ ১ মাস যাবত আইন উদ্দিনের প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম একই গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে। এই জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রফিকুল ২০-৩০ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনের পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি মারা যান। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই