1. admin@banglarmuktokontho.com : admin :
সেনাকুঞ্জে ড.ইউনুস ও খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাথে প্রফেসর ড.সুকোমল বড়ুয়ার শুভেচ্ছা বিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সেনাকুঞ্জে ড.ইউনুস ও খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাথে প্রফেসর ড.সুকোমল বড়ুয়ার শুভেচ্ছা বিনিময়

স ম জিয়াউর রহমান স্টাফ রিপোর্ট সমগ্র বাংলাদেশ:-
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

সেনাকুঞ্জে ড.ইউনুস ও খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাথে প্রফেসর ড.সুকোমল বড়ুয়ার শুভেচ্ছা বিনিময়

স ম জিয়াউর রহমান স্টাফ রিপোর্ট সমগ্র বাংলাদেশ:-
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোঃ ইউনুস,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ দেশের শীর্ষ রাজনৈতিক,সামাজিক ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় সেনাকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এ কুশল বিনিময় করেন। এ সময় ড.সুকোমল বড়ুয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন। প্রধান উপদেষ্টা ড.ইউনূসের সঙ্গেও রাষ্ট্রের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সাথে দেশের শান্তি ও সম্প্রীতি নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম,স্থায়ীকমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন,ড.মঈন খান,মির্জা আব্বাস,আমির খসরু মাহমুদ চৌধুরী,সালাউদ্দিন আহমেদ,ডা:জাহিদ হোসেন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ,পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন,তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম,আলী ইমাম মজুমদার,প্রবীন আইনজীবী ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই