1. admin@banglarmuktokontho.com : admin :
যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে।

অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী।
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে।

অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী।
যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে।ঠিক তেমনি তোমাকেও নদী হতে হবে,সামলে নিতে হবে নিজেকে। জীবনে চলার পথে অনেক ঝড় ঝাপটা বাঁধা বিপত্তি আসবে। শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে,এ জীবনটা ১০০ মিটার রেস না,যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবন ম্যারাথনের দৌড়ের মতো,সেখানে কে কতদূর পৌঁছাতে পারল,কতক্ষণ টিকে থাকল সেটাই মুখ্য বিষয়। আমাদের ৬০ বছরের জীবনে ২০ বছর দেখতে দেখতে কেটে যাবে। বাকি থাকবে ৪০ বছর,আর এই ৪০ বছর তোমাকে শেখাবে বাস্তবতা কী,শেখাবে জীবনের আসল মানে। যত বড়ো হতে থাকবে বকা গুলো খোঁটা হয়ে দাঁড়াবে। প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বেকারত্বের সাদা কালো রঙ গায়ে মাখতে হবে। স্বপ্ন গুলোকে নিজের হাতেই হত্যা করতে হবে। পরিবারের সুখের জন্য শরীরে ঘাম শরীরেরই শুকিয়ে দিতে হবে। এমনকি চোখ দিয়ে জল গড়ালে ধুলোর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে। আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কী,শিখবে জীবনের আসল মানে। হ্যাঁ তোমাকে নদী হতে হবে,সামলাতে হবে নিজেকেই।তুমি যদি নিজেকে সামলে নিতে পারো তাহলে সামনের দিন গুলা তোমার জন্য ভাল কিছু বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই