1. admin@banglarmuktokontho.com : admin :
নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ

মোঃ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর খাল থেকে এক বেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো.খোকন হোসেন (৬৫) লক্ষীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের সর্দার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। তিনি বর্তমানে বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের বেদে পল্লীর পলোয়ানপুল এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন তিন বিয়ে করেন। ছোট স্ত্রীর সাথে তিনি আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খাল পাড়ে বসবাস করতেন। গত ১০ নভেম্বর তার স্ত্রী বেগমগঞ্জ থানায় তিনি নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরি জিডি করেন। বুধবার দিবাগত রাত একটার দিকে এক জেলে ওয়াপদা খালে মাছ ধরতে যায়। সেখানে টর্চ লাইটের আলোয় জেলে দেখতে পান একটি মরদেহ খালে ভাসমান অবস্থায় কচুরিপানায় আটকে আছে। পরে খবর পেয়ে পুলিশ ভোর রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশ পঁচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহৃ আছে কিনা বুঝা যায়নি। নিহতের পরিবার ধারণা করছে, নিহত খোকন স্ট্রোকের রোগী ছিলেন। স্ট্রোকের করে হয়তো খালে পড়ে গেলে তিনি আর উঠতে পারেননি। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই