1. admin@banglarmuktokontho.com : admin :
নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি।

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম

সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম

সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি),বাংলাদেশ হিসেবে জনাব বাহারুল আলম বিপিএম (Baharul Alam BPM) আজ বৃহস্পতিবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি জনাব মোঃ ময়নুল ইসলাম এনডিসি এর স্থলাভিষিক্ত হলেন। সরকার গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে জনাব বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। জনাব বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জনাব বাহারুল আলম স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন । জনাব বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া,সার্বিয়া,কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে চাকুরি থেকে অবসরে যান তিনি। নবনিযুক্ত আইজিপি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই