1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় সিএনজি চাপায় প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কেন্দুয়ায় সিএনজি চাপায় প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু

মোঃ আলী আশরাফ ইলিয়াস নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

কেন্দুয়ায় সিএনজি চাপায় প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু

মোঃ আলী আশরাফ ইলিয়াস নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সিএনজি চালিত অটো রিকশার চাপায় আলিফ (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সান্দিকোনা-রেন্ট্রিতলা সড়কের ডাউকি ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ডাউকি গ্রামের বাসিন্দা সুবজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,বিকেল পৌনে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা আলিফকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত আলিফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাতের দিকে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আলিফের পরিবারে। এলাকাবাসীও শোকাহত।
সান্দিকোনা ইউনিয়নের বিট অফিসার এসআই শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অনুসন্ধান প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই